August 4, 2026, 1:10 pm
শিরোনাম :
লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে হামলা-জমি দখলসহ নানা অভিযোগ

সকালেও উত্তাল শাহবাগ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই রাজধানীর শাহবাগে অবস্থান নেয় ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শাহবাগ মোড়েও একই চিত্র লক্ষ্য করা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার সকালেও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। সেইসঙ্গে শাহবাগ মোড়ে মাইকে আজান দিয়ে ফজরের নামাজ আদায় করতেও দেখা গেছে।

এ সময় ‌‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

এর আগে, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সেখানে অবস্থান নিয়েছেন তারা। এ সময় হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।

তাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতারা।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন তারা



ফেসবুক কর্নার