August 4, 2026, 1:10 pm
শিরোনাম :
লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে হামলা-জমি দখলসহ নানা অভিযোগ

শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার (১৯ ডিসেম্বর) সারাদেশে জুমার নামাজের পর বিশেষ দোয়া ও কফিন মিছিল করবে জুলাই ঐক্য।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
জুলাই ঐক্যের কেন্দ্রীয় সংগঠক ইসরাফিল ফরাজী বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা মহান বিপ্লবী ওসমান বিন হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। তার মৃত্যুতে শুক্রবার সারাদেশের সকল মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং কফিন মিছিলের আহ্বান জানাচ্ছে জুলাই ঐক্য।
তিনি আরও বলেন, শহীদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। তার প্রতি ফোঁটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতেই নেওয়া হবে, ইনশাআল্লাহ। আমরা দেশের বিপ্লবী সকল জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।



ফেসবুক কর্নার