August 4, 2026, 1:10 pm
শিরোনাম :
লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে হামলা-জমি দখলসহ নানা অভিযোগ

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক

হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত হচ্ছে না দুই সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে গণমাধ্যম দুটির শীর্ষ কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি বাংলা। সরেজমিনে গিয়েও দেখা যায়, সকালে পত্রিকা দুটি স্টলে আসেনি।

পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন– রাতে আকস্মিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর কর্মীদের সবাইকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।
এ অবস্থায় পত্রিকা অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে শুক্রবার ছাপা পত্রিকা বের করা সম্ভব হচ্ছে না। এছাড়া, আপাতত দুই পত্রিকার অনলাইন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এর আগে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত ১২টার দিকে একদল লোক প্রথমে দৈনিক প্রথম আলো, এরপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ সময় পত্রিকা দুটির সাংবাদিকদের অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। পরে সেনা, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে হামলাকারীদের সরিয়ে দেয়। এরপর আগুন নিভিয়ে ভবনের ভেতরে আটকা পড়া কর্মীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দুজন ফায়ার ফাইটার আহত হন।
এদিকে, ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি এবং ‘নিউ এজ’ পত্রিকার সম্পাদক নূরুল কবীর। রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টারের সামনে অগ্নিসংযোগ করা হলে সেখানে হামলাকারীদের থামাতে গিয়ে তাদের তোপের মুখে পড়েন তিনি।



ফেসবুক কর্নার