July 18, 2026, 2:11 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

দ্রুত বিচার না হলে এনসিপি কঠোর কর্মসূচিতে যাবে : আকতার হোসেন 

Reporter Name

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন দলটির সদস্যসচিব আকতার হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার দাবিতে কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ বাজারে বিক্ষোভ মিছিল শেষে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে পাশে এক প্রতিবাদ সমাবেশ তিনি এ কথা বলেন।

বিক্ষোভে অংশ নেওয়া এনসিপির নেতাকর্মীরা হাদির মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে বক্তব্য আকতার হোসেন বলেন, হাদির মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। এটি একটি নির্মম হত্যাকাণ্ড। অথচ ঘটনার এতদিন পরও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া দুঃখজনক। দ্রুত বিচার নিশ্চিত না হলে এনসিপি আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, প্রশাসনের গাফিলতির কারণে অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তারা হাদির পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিক্ষোভ কর্মসূচিতে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার