August 4, 2026, 1:11 pm
শিরোনাম :
লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে হামলা-জমি দখলসহ নানা অভিযোগ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, শনিবারে জানাজা

মোঃ ইসমাইল হোসেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মরদেহ দেশে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে তার মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট।
শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুইলা মসজিদে তার প্রথম জানাজা হবে। আর বাংলাদেশে শনিবার বাদ জোহর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

সেখানে কয়েকদিন চিকিৎসার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তিন দিনের মাথায় বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর পায় দেশ।
হাদির মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করছেন।



ফেসবুক কর্নার