August 4, 2026, 2:09 pm
শিরোনাম :
ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

সহিংসতার আহ্বান জানিয়ে পোস্ট করলে দেয়া যাবে রিপোর্ট, সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে তুলে ধরবে সরকার

অভয়নগর প্রতিবেদক

সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সংবলিত যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্টের ব্যাপারে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি আজ শনিবার (২০ ডিসেম্বর) থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক মাধ্যম ফেসবুক এক পোস্টে তিনি আহ্বান জানান।

ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্ট শনিবার থেকে সরাসরি রিপোর্ট করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার: ০১৩০৮৩৩২৫৯২, ইমেইল: notify@ncsa.gov.bd
তিনি আরও লিখেছেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি শনিবার থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে। তাদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিটিআরসির মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে রিপোর্ট করবে। উল্লেখ্য যে, সরকার সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ডাউন করতে পারে না, সরকার শুধুমাত্র যৌক্তিক কারণ তুলে ধরে সহিংসতার সাথে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে।

মনে রাখবেন, হেট স্পিচ যা সরাসরি সহিংসতা ঘটায় কিংবা সহিংসতার ডাক দেয়—সেটা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ মতে দণ্ডনীয় অপরাধ। সোশ্যাল মিডিয়াকে সহিংসতা কিংবা ভায়োলেন্স তৈরির টুল হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন। দেশ এবং নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তার ব্যাপারে সচেতন হোন



ফেসবুক কর্নার