July 18, 2026, 3:09 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

হাদির জানাজায় নারীদের অংশগ্রহণের স্থান জানালেন ডাকসু নেত্রী

অভয়নগর প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজায় অংশ নিতে ইচ্ছুক নারীদের জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। জানাজায় আসা নারীদের সংসদ ভবনের ঠিক বিপরীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গেটের পাশে অবস্থান করতে বলা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এ তথ্য জানিয়েছেন।

তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যেসব নারী জানাজার নামাজে অংশ নিতে চান, তাদের সংসদ ভবনের ঠিক বিপরীতে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গেটের পাশে অবস্থান করতে অনুরোধ করা হয়েছে।’

উম্মে সালমা বলেন, ‘নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নারী মুসল্লিদের জন্য এই নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে।

‘নির্ধারিত স্থানটি দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে। একবার জায়গা পূর্ণ হয়ে গেলে পরে আর মানিক মিয়া এভিনিউ এলাকায় প্রবেশের সুযোগ থাকবে না।’

তিনি জানান, যারা জানাজার নামাজে অংশ নিতে চান, তাদের যত দ্রুত সম্ভব নির্ধারিত স্থানে পৌঁছানোর অনুরোধ জানানো হচ্ছে। স্থানসংক্রান্ত একটি গুগল ম্যাপের লোকেশনও লিঙ্কও (https://googl/maps/GG49gRYniG5y7R6N8) তিনি যুক্ত করেছেন।



ফেসবুক কর্নার