July 18, 2026, 3:10 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

হাদির মৃত্যু ঘিরে বিশৃঙ্খলায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ: সালাহউদ্দিন আহমদ

Reporter Name

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ওসমান হাদির মৃত্যু ঘিরে সাম্প্রতিক বিশৃঙ্খলায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। জনগণ ডেমোক্রসির প্রত্যাশা করলেও সরকার মবোক্রেসি লালন করছে। মবকে কঠোরভাবে দমন করতে হবে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক মতবিনিময় সভায় এই কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিকাণ্ডের ঘটনা দেশের জন্য লজ্জার। এটা শুধু দুঃখ প্রকাশ করে চলবে না। রাজনীতিবিদরা রাষ্ট্রের চালক হলেও সাংবাদিকরা তাদের দিক নির্দেশক। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী দেরিতে আসার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ সময় ব্যক্তি নয় গণতন্ত্রকে শক্তিশালী করার জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে মন্তব্য করেন তিনি।



ফেসবুক কর্নার