August 7, 2026, 8:13 pm

মন্ত্রীর জনসভায় পিস্তল সহ যুবক আটক

আমিরুল ইসলাম

নাটোরের পাটুল মিনি কক্সবাজার এলাকায় অনুষ্ঠিত এক জনসভা থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানমন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোরের কৃতি সন্তান ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ঘটনার বিষয়ে ডিবি পুলিশ জানায়, নিরাপত্তা তল্লাশির সময় এক যুবকের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



ফেসবুক কর্নার