July 17, 2026, 11:27 pm
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

পোরশায় ট্রাক্টরের চাপায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

Reporter Name

পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর কাপালীর মোড়ে মাটি ভর্তি কাঁকড়া ট্রাক্টরের চাপায় হাবিবুর রহমান হাবিব (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহত হাবিব নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সে নিতপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সামাদ (চাক্কু) এর ছেলে। স্থানীয়রা জানান, টিফিনের সময় হাবিব বাড়ি ফিরছিল। পথে স্থানীয় একটি ইটভাটার দিকে যাচ্ছিল দ্রুতগতির মাটি বোঝাই কাঁকড়া ট্রাক্টর। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কিছু সময় সড়ক অবরোধ করে রাখে। পরে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।”



ফেসবুক কর্নার