July 17, 2026, 11:26 pm
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

ক-কটেল বি*স্ফোরণ মা*মলায় আওয়ামী লীগ নেতা গ্রে*ফতার, 

অভয়নগর প্রতিবেদক

 

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় হেলাল উদ্দিন (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাশিয়াহাটা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হেলাল উদ্দিন কাশিয়াহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে এবং মথুরাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় একটি মশাল মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০–৭০ জনকে আসামি করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার