April 23, 2026, 10:37 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

মানুষ শিল্পী না হলেও তার মধ্যে শিল্পবোধটুকু থাকুক: মোশাররফ করিম

অভয়নগর প্রতিবেদক

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ভার্সেটাইল অভিনয় দক্ষতার কারণে দর্শকমহলে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই নিজের অভিনয়শৈলীর ছাপ রেখেছেন এই গুণী অভিনেতা। সম্প্রতি এক পডকাস্টে তিনি মানুষের মধ্যে শিল্পবোধ বিষয়টি নিয়ে আলোকপাত করেছেন। তিনি মনে করেন, প্রত্যেকের মধ্যে শিল্পবোধ থাকাটা অত্যন্ত প্রয়োজন।

প্রকাশিত সেই পডকাস্টে মোশাররফ করিম শিল্পবোধ নিয়ে বলেন, সবাইকে শিল্পী হতে হবে এমন কোনো কথা নেই; কিন্তু প্রত্যেকের মধ্যে শিল্পবোধ থাকাটা অত্যন্ত প্রয়োজন।

তিনি উদাহরণ দিয়ে বলেন, আজ মানুষের মধ্যে শিল্পবোধ থাকলে বুড়িগঙ্গার পানি এত দূষিত হতো না। কারণ, যার ভেতরে সুন্দরের বোধ আছে, সে কখনোই পানিতে ময়লা ফেলে তা নষ্ট করতে পারত না।

পডকাস্টের এক পর্যায়ে অভিনেতাকে প্রশ্ন করা হয়, বর্তমান সময়ে শিল্প-সংস্কৃতির প্রয়োজনীয়তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে, বাংলাদেশের মতো বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে শিল্পবোধ বা অভিনয়, নাটক, সিনেমা, গান, সংস্কৃতির দরকারটা কী?

এই প্রশ্নের উত্তরে মোশাররফ করিম বলেন, অভিনয় করতে গিয়ে প্রতিদিন শিখেছি, সৎ মানুষ হতে হবে। এসবের মধ্য থেকেই আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়ে যায়। উদাহরণও পাওয়া যাবে না, যে একজন প্রকৃত শিল্পী কোনো ধ্বংসাত্মক কোনো কাজ করেছে বা সন্ত্রাসী হয়েছে। কাজেই আমি চাই, সকল মানুষ শিল্পী না হলেও তার মধ্যে শিল্পবোধটুকু থাকুক।

এদিকে মোশাররফ করিমকে বড় পর্দায় সবশেষ দেখা যায় চলতি বছরের মুক্তিপ্রাপ্ত সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমায়। এ সিনেমায় তার পাশাপাশি অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, শরিফুল রাজ, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে।



ফেসবুক কর্নার