July 18, 2026, 12:22 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

সিরাজগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যায় মামলা, আটক ৩

অভয়নগর প্রতিবেদক

রাকিবুল ইসলাম রাকিব – বিশেষ প্রতিনিধি।সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজ ছাত্রকে দেশীয় অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের ধানবান্ধি মহল্লার আব্দুস সাত্তারের ছেলে মো. আশিক (২২), একই মহল্লার জামাল শেখের ছেলে মো. সাকিব ইব্রাহিম (২৮) ও উজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান (১৮)।

এদিকে এ ঘটনায় নিহতের বাবা রেজাউল করিম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ। তিনি বলেন, আমরা সন্দেহভাজন তিনজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজ ছাত্রকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করে দূবৃত্তরা। রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁ পাড়া মহল্লার মো. রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় চৌরাস্তা মোড়ে বাহিরগোলা রোডে একটি সিএনজি চালিত অটোরিকশায় বসেছিলেন রিয়াদ। এ সময় বিভিন্ন দিক থেকে বেশ কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই তাকে উপুর্যুপুরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।২৯ তারিখ দুপুরে এই হত্যার প্রতিবাদে  ও দোষীদের বিচারের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেন নিহতের স্বজনরা।



ফেসবুক কর্নার