July 18, 2026, 5:51 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

অভয়নগর প্রতিবেদক

নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনলেও জমা দিতে পারেননি কনটেন্ট ক্রিয়েটর আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরে তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তা জমা নেননি। তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় তিনি মনোনয়নপত্র জমা দিতে যান।

এর আগে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন তোলেন হিরো আলম। তিনি আমজনতা পার্টি থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র কেনেন।

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আমার ফরম পূরণ করতে ৩০ মিনিট সময় বেশি লেগেছে। আমি সাড়ে ৫টায় আসার পর মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি।’

জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, ‘তাকে (হিরো আলম) আগেই বলেছিলাম ৫টার মধ্যে জমা দিতে। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেননি বিধায় নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি।



ফেসবুক কর্নার