June 23, 2026, 3:32 am
শিরোনাম :
বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, সমান ৪ গোল করে ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

কান্নায় ভেঙে পড়লেন মার্কিন অভিনেত্রী

অভয়নগর প্রতিবেদক

শোবিজের ঝলমলে আলো, বিলাসী জীবন আর ক্যামেরার অবিরাম ফ্ল্যাশ, সবকিছুকে যেন এক পাশে সরিয়ে রেখেছেন কিম কার্দাশিয়ান। কারণ এবার কোনো প্রেমভাঙা গল্প নয়, কিংবা নতুন কোনো বিতর্কও নয়, বরং পড়াশোনায় ব্যর্থতার আঘাতেই ভেঙে পড়েছেন এই বিশ্বখ্যাত তারকা। সাফল্যের শীর্ষে থেকেও হঠাৎ এমন এক পরাজয়, যা কিমকে ঠেলে দিয়েছে গভীর মানসিক অস্থিরতার দিকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই ব্যর্থতার কথা স্মরণ করে আবারও চোখের জল ফেলেছেন এই মার্কিন তারকা। জানা গেছে, আইন বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছিলেন কিম। আগে থেকেই কিছুটা আশঙ্কায় ছিলেন তিনি। পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় সেই আশঙ্কাই সত্যি হয়েছে। উত্তীর্ণ হতে পারেননি তিনি।

গত ৭ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশ্যে আসার পর থেকেই কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। বছর শেষের এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কিম জানান, তিনি বুঝতে পেরেছিলেন পরীক্ষা খুব একটা ভালো হয়নি।

কিম বলেন, ‘পরীক্ষা দেওয়ার পরই মনে হয়েছিল খারাপ কিছু ঘটতে যাচ্ছে। কারণ প্রশ্নের উত্তরগুলো সেভাবে সাজাতে পারিনি। তবুও মনের কোণে আশা ছিল, হয়তো মিরাকল কিছু ঘটবে। কিন্তু বিকেলে ফল প্রকাশের পর দেখলাম আমার আশঙ্কাই সত্যি হয়েছে।’

সাক্ষাৎকারে কথাগুলো বলতে বলতে আবারও আবেগপ্রবণ হয়ে পড়েন কিম। তবে তার এই কঠিন সময়ে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছেন মা ক্রিস জেনার। কিমের পরিশ্রমের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, কিম অনেক কষ্ট করেছিলেন। কিন্তু একই সময়ে টিভি শো-এর কাজ আর আইনের জটিল পড়া একসঙ্গে সামলানো সহজ ছিল না



ফেসবুক কর্নার