June 23, 2026, 3:31 am
শিরোনাম :
বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, সমান ৪ গোল করে ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বিয়ে–বিচ্ছেদে আলোচিত বছর: জেমস-মেহজাবীন-তাহসানদের নতুন পথচলা, কনা-সালমাদের দাম্পত্য ভাঙনের খবর

মোঃ ইসমাইল হোসেন

বিদায় নিল ২০২৫ সাল। পুরো বছরজুড়ে বিনোদন জগতে সবচেয়ে বেশি আলোচনায় ছিল তারকাদের বিয়ে ও বিচ্ছেদের খবর। কারও জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে, আবার কারও দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছে। বছরজুড়ে আলোচিত কয়েকটি বিয়ে ও বিচ্ছেদের উল্লেখযোগ্য ঘটনা নিচে তুলে ধরা হলো।
বিয়ে:
খ্যাতনামা সংগীতশিল্পী জেমস ২০২৪ সালের ১২ জুন মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন ২০২৫ সালের ২২ অক্টোবর। এ দম্পতির সংসারে জুন মাসে জন্ম নেয় পুত্রসন্তান জিবরান আনাম।
এ বছরের ৫ জানুয়ারি বিয়ে করেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তাঁর জীবনসঙ্গী এখন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ, যিনি বর্তমানে নিউইয়র্কে প্রতিষ্ঠিত পেশাজীবী।
বছরের অন্যতম আলোচিত বিয়ের মধ্যে ছিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের বিয়ে। দীর্ঘ সম্পর্কের পর ১৪ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
পরিচালক অমিতাভ রেজা ২০২৫ সালের নভেম্বরে নির্মাতা ও চিত্রনাট্যকার মুশফিকা মাসুদকে বিয়ে করেন। অন্যদিকে অভিনেত্রী শবনম ফারিয়া ১৯ সেপ্টেম্বর তানজিম তায়্যেবকে বিয়ে করেন। এছাড়াও শামীম হাসান সরকার, বাঁধন সরকার পূজা, মিজানুর রহমান আরিয়ানসহ আরও কয়েকজন তারকা এ বছর সংসার শুরু করেছেন।
বিচ্ছেদ:
২০২৫ সালের ১৬ জুন সংগীতশিল্পী কনার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি ঘটে গোলাম মোহাম্মাদ ইফতেখারের। ২০১৯ সালে তারা বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
বছরের শেষ ভাগে আলোচনায় আসে সংগীতশিল্পী সালমা ও আইনজীবী সানাউল্লাহ নূরের বিচ্ছেদের খবর। ২০১৮ সালের শেষ দিনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
এ ছাড়া অভিনেতা রাশেদ মামুন অপুর সঙ্গে সংবাদপাঠিকা মমরেনাজ মোমোর ছয় বছর আগে বিচ্ছেদ হলেও বিষয়টি প্রকাশ্যে আসে ২০২৫ সালের ডিসেম্বরে।
সব মিলিয়ে ২০২৫ সালটি বিনোদন জগতের জন্য ছিল বিয়ে ও বিচ্ছেদের নাটকীয় সংবাদে ভরপুর একটি বছর। কেউ নতুন জীবনের যাত্রা শুরু করেছেন, কেউবা সম্পর্কের ইতি টেনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।



ফেসবুক কর্নার