July 17, 2026, 11:26 pm
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

নির্বাচনে কোনো জোট করব না, এটাই আমাদের সিদ্ধান্ত: জামায়াত আমির

Reporter Name

সিলেট ব্যুরো-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আগামি নির্বাচনে জামায়াত কোনো জোট করবে না বরং নির্বাচনি সমঝোতার পথে এগোবে। নির্বাচনে কোনো জোট করা হবে না, এটাই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব এসব কথা বলেন।এ সময় আওয়ামী লীগের বিষয়ে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায়নি। তারা যদি নির্বাচন চাইতোই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিল, হাতছাড়া করলেন কেন? তারা নির্বাচনে বিশ্বাসী এই কথাটি প্রমাণ করতে পারেনি। যে জিনিস তারা পছন্দ করে না সে জিনিস যদি তাদের উপহার দেন, তাহলে এটা তাদের ওপর জুলাম হবে।’

নির্বাচনে জোটের বিষয়ে জামায়াত আমির বলেন, ‘আগামী নির্বাচনে আমরা কোনো জোট করব না, এটাই আমাদের সিদ্ধান্ত। তাহলে কী করব? আমরা নির্বাচনি সমঝোতা করব। আমরা যে কথাটি বলেছি, প্রত্যেকটি জায়গায় একটা বাক্স থাকবে। এই নীতিতে আমরা আগাচ্ছি এবং এইখানে শুধু ইমলামি দল না, এর পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতোমধ্যে সংযুক্ত হচ্ছেন। আপনারা সামনে আরও দেখতে পারবেন সংযুক্ত হচ্ছে।’গণভোটের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘গণভোটের বিষয়ে একদম পরিষ্কার। গণভোট না হলে কীসের ভিত্তিতে নির্বাচন হবে? আমরা চাই গণভোট আগে হোক এবং জুলাই সনদ তার আইনি বাস্তবতা খুঁজে পাক।’জামায়াতের প্রার্থী ঘোষণার বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘জামায়াতের প্রার্থীদের মনোনয়ন ঘোষণা যথাসময়ে ঘোষণার কথা এর আগেও বলেছি। আমরা আমাদের প্রার্থীদের নাম একটি সুন্দর সময়ে ঘোষণা করব।’পিআর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যা করি জনগণকে নিয়ে করব। জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করব না। জনগণ যদি আমাদের পিআরের দাবিকে সমর্থন করে এবং দেশে সুস্থ রাজনীতির জন্য ভবিষ্যতে ফ্যাসিবাদ বারবার ফিরে না আসুক তার জন্য এই পিআরটা উপযুক্ত হবে, যেটা বিশ্বের ৯১টি দেশে প্র্যাকটিস হয়ে থাকে, জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি জনগণ এটা গ্রহণ করবে। যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি সেহেতু আমরা আমাদের দাবি অব্যাহত রাখব।’ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির নির্বাচন আদায় করে ছাড়ব ইনশাল্লাহ। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে।’ তৃতীয়বারের মতো দলটির আমির নির্বাচিত হওয়ার পর প্রথম সিলেট সফরে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হোন শফিকুর রহমান।



ফেসবুক কর্নার