July 18, 2026, 12:23 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

ঢাকায় দুর্বৃত্তদের হামলায় পাবনার আইনজীবী নিহত

অভয়নগর প্রতিবেদক

ঢাকায় এসে দুর্বৃত্তদের হামলায় পাবনার এক আইনজীবী নিহত হয়েছেন। নিহতের নাম নাঈম কিবরিয়া (৩৫)। তিনি পাবনা সদর উপজেলার চকজয়েনপুর গ্রামের বাসিন্দা গোলাম কিবরিয়ার ছেলে এবং ঢাকার একটি আদালতে প্র্যাকটিস করা আইনজীবী ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে ভাটারা থানার পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিকটবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, বুধবার রাত প্রায় ১০টার দিকে নাঈম কিবরিয়া একটি প্রাইভেটকার চালাচ্ছিলেন। এ সময় তার গাড়ির সাথে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তি নাঈমকে মারধর করে গুরুতর আহত করে চলে যায়। স্বজনরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করা যাবে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক।



ফেসবুক কর্নার