June 2, 2026, 5:42 pm
শিরোনাম :
জবিস্থ হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে অন্তর-কামরান ঈদুল আজহায় অসহায় মানুষের পাশে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

কেন অভিনয় ছাড়লেন প্রসূন আজাদ, ব্যাখ্যা করলেন তিনি নিজেই

অভয়নগর প্রতিবেদক

২০১২ সালে লাক্স-দেশের একটি গণমাধ্যম সুপারস্টারের মঞ্চ থেকে শোবিজে পথচলা শুরু করেন অভিনেত্রী প্রসূন আজাদ। টিভি নাটকে নিয়মিত কাজ করার পাশাপাশি ‘সর্বনাশা ইয়াবা’, ‘অচেনা হৃদয়’, ‘পদ্মপুরাণ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে বিয়ের পর সংসারী হয়ে বেশ কয়েক বছর ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি ব্যবসায় মনোযোগী রয়েছেন।

অভিনয় ছেড়ে দেওয়ার কারণ জানতে ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নের জবাবে নিজেই বিষয়টি খোলাসা করেছেন প্রসূন। সেখানে তিনি লিখেছেন, অভিনয় একটি ব্যয়বহুল পেশা।

বিনিয়োগের তুলনায় লাভের হার কম। এককালীন পারিশ্রমিক পাওয়া যায়, অথচ এটি তার নিজেরই ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি’। তিনি আরও উল্লেখ করেন, অভিনয়ের সময় পার্লার, পোশাক, আয়রন, জিম, খাবারসহ বিভিন্ন খরচ ছিল নিয়মিত এবং তা বহন করাও কঠিন হয়ে পড়েছিল।

গ্ল্যামারের দুনিয়া ছেড়ে সাধারণ জীবনে ফেরার ইচ্ছার কথাও জানান প্রসূন। তিনি লিখেছেন, স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে চেয়েছিলেন। সুপারস্টারের জীবনধারা বজায় রেখে মধ্যবিত্ত সংসার ও একজন স্ত্রীর দায়িত্ব সামলানো কঠিন মনে হচ্ছিল। পাশাপাশি গৃহিণী হওয়ার শখও ছিল তার।

এছাড়া নিজের শারীরিক পরিবর্তনের কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি জানান, ওজন বেড়ে যাওয়ায় এবং লজ্জাশরম বেড়ে যাওয়ায় ক্যামেরার সামনে স্বচ্ছন্দ বোধ করছিলেন না। মানুষ তাকিয়ে থাকলেও বিরক্ত লাগত। তাই আপাতত অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।



ফেসবুক কর্নার