August 6, 2026, 11:16 am
শিরোনাম :
আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে মানববন্ধন ফ্যামিলি কার্ড নিয়োগে বিশ্ববিদ্যালয় স্নাতকদের ভিড়, ফুটে উঠল শিক্ষিত বেকারত্বের চিত্র জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুণ, যাত্রীদের ক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

গজারিয়ায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ হাজার কেজি জাটকা জব্দ

অভয়নগর প্রতিবেদক

 

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন গজারিয়া মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে।
শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ৫টার দিকে পরিচালিত ওই অভিযানে একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে প্রায় ১২ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানের সময় ট্রাক চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এবং গরিব-দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও জাটকা নিধন বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার