August 6, 2026, 11:16 am
শিরোনাম :
আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে মানববন্ধন ফ্যামিলি কার্ড নিয়োগে বিশ্ববিদ্যালয় স্নাতকদের ভিড়, ফুটে উঠল শিক্ষিত বেকারত্বের চিত্র জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুণ, যাত্রীদের ক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

নির্বাচন ও গণভোট ঘিরে কুষ্টিয়া পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় সভা

অভয়নগর প্রতিবেদক

আজ ১০/০১/২০২৬ রোজ শনিবার ভেড়ামারা থানার উদ্যোগে  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপার সরাসরি মতবিনিময় করেন। তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাকর্মীদের অভিযোগ, মতামত ও গুরুত্বপূর্ণ বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর ভিত্তিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বিএনপি, জামায়াতে ইসলামিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বলেন, পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ রয়েছে। তবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগের দোসররা বিভিন্ন কার্যক্রম চালাতে পারে—এ বিষয়ে প্রশাসনের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তারা।
এ সময় পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন সবাইকে আশ্বস্ত করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে যে বা যারা নাশকতার চেষ্টা করবে, তারা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শাস্তি নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী মোঃ আব্দুর গফুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থী ও নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



ফেসবুক কর্নার