June 6, 2026, 2:14 pm
শিরোনাম :
৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক শিশুদের খেলা নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির মাদক ব্যবসার অভিযোগে দম্পতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রশাসনের নজরদারির অভাবে শ্যামনগরে গরুর মাংসের অস্বাভাবিক দাম 

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে গরুর মাংসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। অভিযোগ উঠেছে, প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকায় মাংস ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম নির্ধারণ করছেন।
শনিবার ১০ জানুয়ারি সকাল সকাল ৬ টার সময় ডুমুরিয়া সাপ্তাহিক বাজারে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংস (হাড়সহ) বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত। যা পাশের ইউনিয়ন ও উপজেলার বাজারের তুলনায় উল্লেখযোগ্যভাবে অনেক বেশি। এতে করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো গরুর মাংস কেনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অনেকেই বলছেন, মাসে একবারও গরুর মাংস কেনা এখন কষ্টসাধ্য হয়ে পড়েছে।
গাবুরা বাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, “আগে যে দামে মাংস কিনতাম, এখন তার চেয়ে অনেক বেশি দিতে হচ্ছে। কেউ দেখার নেই, ব্যবসায়ীরা নিজেরাই দাম ঠিক করছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং মূল্যতালিকা বাধ্যতামূলক করা হলে গরুর মাংসের বাজার স্থিতিশীল করা সম্ভব।
অপরদিকে মাংস ব্যবসায়ী ইকবাল হোসেন দাবি করছেন,বাজারে গবাদি পশুর সরবরাহ কম। গরুর দাম বেশি হওয়ায় মাংসের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। প্রতিদিন তাদের গড়ে ৩ থেকে ৪ হাজার টাকা লোকসান হচ্ছে।
সচেতন মহলের মতে, প্রশাসনের নিয়মিত বাজার তদারকি ও নির্দিষ্ট মূল্যতালিকা ঝুলিয়ে রাখার ব্যবস্থা করা হলে এ ধরনের অতিরিক্ত দাম আদায় বন্ধ করা সম্ভব। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।



ফেসবুক কর্নার