June 6, 2026, 2:14 pm
শিরোনাম :
৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক শিশুদের খেলা নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির মাদক ব্যবসার অভিযোগে দম্পতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই কারবারি গ্রেপ্তার

পঞ্চগড়ে মুসাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বিক্ষোভ

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের ন্যায় পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১২টায় জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন তাপস। তিনি বলেন, “আজিজুর রহমান মুসাব্বির ছিলেন একজন পরীক্ষিত ও ত্যাগী সংগঠক। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা দেশের চলমান রাজনৈতিক সহিংসতার একটি ভয়াবহ দৃষ্টান্ত। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মনিরুজ্জামান মানিক বলেন, “এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দল রাজপথে আন্দোলন চালিয়ে যাবে



ফেসবুক কর্নার