August 6, 2026, 11:16 am
শিরোনাম :
আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে মানববন্ধন ফ্যামিলি কার্ড নিয়োগে বিশ্ববিদ্যালয় স্নাতকদের ভিড়, ফুটে উঠল শিক্ষিত বেকারত্বের চিত্র জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুণ, যাত্রীদের ক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

পাথরঘাটায় বিএনপি নেতা ইয়াবাসহ আটক 

অভয়নগর প্রতিবেদক

বরগুনার পাথরঘাটায় ২৪১ পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছগীর ফরাজীকে আটক কোস্টগার্ডদের পাথরঘাটা স্টেশন। শনিবার সকাল ১০ টার দিকে তাকে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কোর্টে নেয়া হলে তাকে কারাগাড়ে পাঠানোর নিদেশ দেয়া হয়।
এর আগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে দীঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জরিত এবং মাদক ডিলার হিসেবেও পরিচিত বলে জানা গেছে।
ছগীর ফরাজী উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা এলাকার সেকান্দার আলী ফরাজীর ছেলে এবং চরদুয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী গোপন তথ্যের ভিত্তিতে বেশ কয়েকদিন ধরে ছগীর ফরাজীর গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছেন। পরে শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ টিম অভিযান পরিচালনার সময় পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা কলেজ এলাকা তাকে বহন করা মোটরসাইকেলের গতি রোধ করে তল্লাসী করার পরে ২৪১ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পাথরঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা মুঠোফোনে বলেন, শুক্রবার রাতে ২৪১ পিচ ইয়াবাসহ ছগীর ফরাজী নামের এক ব্যাক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। পরে শনিবার তাকে আদালতে প্রেরন করা হয়



ফেসবুক কর্নার