August 6, 2026, 11:15 am
শিরোনাম :
আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে মানববন্ধন ফ্যামিলি কার্ড নিয়োগে বিশ্ববিদ্যালয় স্নাতকদের ভিড়, ফুটে উঠল শিক্ষিত বেকারত্বের চিত্র জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুণ, যাত্রীদের ক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত *১০ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত* ৫৩ বিজিবির বিশেষ টহলদল সীমান্তবর্তী এলাকায় মোট ৪টি পৃথক অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করে।
অভিযানের বিস্তারিত অনুযায়ী মনাকষা বিওপির আওতায় শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের  মনোহরপুর গ্রাম থেকে ৬টি
একই ইউনিয়নের *ফকিরপাড়া গ্রাম থেকে ৪টি মাসুদপুর বিওপির আওতায় মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম* থেকে ৪টি ওয়াহেদপুর বিওপির আওতায় সূর্যনারায়নপুর ইউনিয়নের *তেররশিয়া গ্রাম* থেকে ২টি গরু জব্দ করা হয়।
জব্দকৃত মোট *১৬টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা* বলে জানায় বিজিবি। গরুগুলো প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে *চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে*।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সত্যতা নিশ্চিত করে বলেন,
> “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। শীত মৌসুমকে কেন্দ্র করে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার