August 6, 2026, 12:11 pm
শিরোনাম :
ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে মানববন্ধন ফ্যামিলি কার্ড নিয়োগে বিশ্ববিদ্যালয় স্নাতকদের ভিড়, ফুটে উঠল শিক্ষিত বেকারত্বের চিত্র জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুণ, যাত্রীদের ক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

পাবনায় ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

অভয়নগর প্রতিবেদক

পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা নেমে এসেছে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে সড়ক ও রেলপথে চলাচলে দেখা দিয়েছে চরম ভোগান্তি। দৃশ্যমানতা কমে যাওয়ায় ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে যানবাহন।
কুয়াশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। সকালে কাজে বের হতে সমস্যায় পড়ছেন তারা। শীতের প্রভাব বেশি পড়েছে শিশু ও বয়স্কদের ওপর। অনেকেই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।
ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। এতে কৃষিজমিতে কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে সবজি চাষিরা কুয়াশা ও শীতের কারণে ক্ষতির আশঙ্কা করছেন।
এদিকে শীত নিবারণের জন্য এখনো পর্যাপ্ত কম্বল বিতরণ না হওয়ায় নিম্নআয়ের মানুষদের কষ্ট বাড়ছে। দ্রুত শীতবস্ত্র বিতরণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার