June 6, 2026, 3:15 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

নোয়াখালীতে বৃদ্ধ কৃষককে মারধর, ছেলেকে কুপিয়ে জখম

অভয়নগর প্রতিবেদক

 নোয়াখালীর কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ কৃষককে মারধর ও তার ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত কৃষক বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার দুপুরে  কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মনিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কৃষকের নাম মোহাম্মদ জামাল হোসেন (৩৬)। তিনি ওই গ্রামের বেপারী বাড়ির ওবায়দুল হকের ছেলে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির পাশের প্রায় পাঁচ শতক জমি দীর্ঘদিন ধরে তাদের দখলে রয়েছে এবং সেখানে তারা নিয়মিত ধান চাষ করে আসছেন। শনিবার সকালে জমি পরিষ্কার করতে গেলে একই গ্রামের বাচ্চুর নেতৃত্বে তার ছেলে হাফিজ, শিহাব ও নুরউদ্দিন বৃদ্ধ ওবায়দুল হককে বেধড়ক মারধর করে।

খবর পেয়ে জামাল হোসেন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় আবারও হামলার শিকার হন। এ সময় হামলাকারীরা জামাল হোসেনের বাম হাত ভেঙে দেয়, মাথায় কুপিয়ে গুরুতর জখম করে এবং বুকের মধ্যে খন্তা দিয়ে আঘাত করে বলে অভিযোগ রয়েছে।

পরে আহত জামাল হোসেনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বাচ্চুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার