August 6, 2026, 12:10 pm
শিরোনাম :
ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে মানববন্ধন ফ্যামিলি কার্ড নিয়োগে বিশ্ববিদ্যালয় স্নাতকদের ভিড়, ফুটে উঠল শিক্ষিত বেকারত্বের চিত্র জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুণ, যাত্রীদের ক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

বেনাপোলে দুইটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ যুবক আটক

অভয়নগর প্রতিবেদক

বেনাপোলে ২টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিনসহ সাকিব হাসান (২৮) নামের এক যুবককে আটক করেছে  খুলনা র‍্যাব-৬ এর সদস্যরা। আজ রবিবার (১১ জানুয়ারি) খুব ভোরে তাকে পোর্ট থানা রঘুনাথপুর পশ্চিমপাড়া থেকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে অস্ত্র-আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

আটক সাকিব পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন  জানান, গোপন সংবাদে রঘুনাথপুর পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে সাকিব হাসান নামে এক যুবকের বাড়ি থেকে ২টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিনসহ তাকে আটক করেছে খুলনা র‍্যাব-৬ এর সদস্যরা। পরে র‍্যাব  আটক যুবককে পোর্ট থানায় সোর্পদ করেছে।  তার বিরুদ্ধে অস্ত্র-আইনে  মামলা হয়েছে। আজ তাকে যশোর আদালতে সোর্পদ করা হবে বলে জানান ওসি।



ফেসবুক কর্নার