June 4, 2026, 11:37 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

হাসিনা-কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে শুনানি চলতি সপ্তাহে

অভয়নগর প্রতিবেদক

জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু দণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে করা আবেদন শুনানির জন্য চলতি সপ্তাহে চেম্বার জজ আদালতে উপস্থাপন করবে প্রসিকিউশন।

রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি বলেন, আমরা এ মামলার কনসাইজ স্টেটমেন্ট প্রস্তুত করেছি। এটা শুনানির জন্য দু-একদিনের মধ্যে চেম্বার আদালতে আবেদন দেব। চেম্বার জজে শুনানির পর ফুল কোর্টে চলে যাবে। পরে প্রধান বিচারপতির সমন্বয়ে পূর্ণ বেঞ্চ সিদ্ধান্ত নেবেন যে, এটা কবে শুনানি করবেন। তবে আইনে পরিষ্কার করে বলা আছে যে, আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি শুনানি করতে হবে। আমরা সেটার ওপর গুরুত্বারোপ করবো।

এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে প্রসিকিউশন। ২৭ নভেম্বর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

উল্লেখ্য, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায় ঘোষণা হয় গত ১৭ নভেম্বর। জুলাই গণঅভ্যুত্থানে সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা-কামালকে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও আরেকটিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।



ফেসবুক কর্নার