June 23, 2026, 3:34 am
শিরোনাম :
বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, সমান ৪ গোল করে ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

ঠান্ডা কি শেষ হয়ে গেছে, নাকি ঠান্ডারও মুড সুইং হচ্ছে: ভাবনা

অভয়নগর প্রতিবেদক

চলতি বছরের শীত যেন লুকোচুরি খেলছে। কখনো হাড়কাঁপানো ঠান্ডা, আবার কখনো দুপুরের কড়া রোদে বসন্তের আগমনের আভাস। আবহাওয়ার এমন খামখেয়ালি আচরণে বিভ্রান্তিতে পড়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।

নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন পর্দা কাঁপান, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সরব থাকেন এই তারকা। সম্প্রতি ফেসবুকে এক পোস্ট করে আবহাওয়ার এই বিচিত্র রূপ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ভাবনা তার পোস্টে লিখেছেন, ‘ঠান্ডা কি শেষ হয়ে গেছে? নাকি ঠান্ডারও মুড সুইং হচ্ছে?’

নাটক ও চলচ্চিত্রের এই ব্যস্ত অভিনেত্রীর এমন রসিকতাপূর্ণ প্রশ্নে মেতে উঠেছেন নেটিজেনরা। ভাবনার সেই পোস্টের নিচে কমেন্ট বক্স ভরে উঠেছে নানা রকম মজার ও কৌতূহলী মন্তব্যে।

একজন অনুরাগী উত্তর দিয়েছেন, ‘শেষ হয়ে আবার শুরু করেছে।’ আরেকজন নেটিজেন যেন ভাবনার সুরেই সুর মিলিয়ে লিখেছেন, ‘এখনও শেষ হয় নাই, মনে হয় মুড সুইং-ই চলছে।’

প্রসঙ্গত, ‘নট আউট’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা ভাবনা ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। অভিনয়ের পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি ভক্তদের মাঝে সবসময়ই বাড়তি আগ্রহ তৈরি করে



ফেসবুক কর্নার