June 2, 2026, 5:42 pm
শিরোনাম :
জবিস্থ হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে অন্তর-কামরান ঈদুল আজহায় অসহায় মানুষের পাশে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

কৃতি শ্যাননকে তার মা মাত্র ২৩ বছরেই বিয়ে দিতে চেয়েছিলেন

অভয়নগর প্রতিবেদক

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ছোট বোন নূপুর শ্যানন শনিবার (১০ জানুয়ারি) ভারতের উদয়পুরে খ্রিস্টান মতে বিয়ে করেছেন। গায়ক স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি।

ছোট বোনের খুশির মুহূর্তে আবারও নজরে এসেছে কৃতির বিয়ে নিয়ে মায়ের বক্তব্য। আজকালসহ ভারতীয় একাধিক গণমাধ্যমে উঠে এসেছে সে খবর।

 কৃতির মা গীতা শ্যানন এক সাক্ষাৎকারে জানান, তিনি চাইতেন কৃতি ২৩–২৪ বছরের মধ্যে বিয়ে করুক। “আমি ওকে বলতাম, ২৩-এর মধ্যে বিয়ে করা উচিত। আমি একটু বেশি বয়সে বিয়ে করেছি, তাই মনে করতাম এই বয়সটাই সঠিক। ছোট মেয়ে নূপুরের জন্মের সময় আমার বয়স ৩০ হয়েছিল, তাই ভাবতাম ২৩–২৪ বছর বয়সই সঠিক।”

তবে কৃতি তার মায়ের পরামর্শ মেনে চলেননি। বর্তমানে কৃতির বয়স ৩৫, এবং বিয়ে নিয়ে এখনো কোনো পরিকল্পনা প্রকাশ করেননি। যদিও জানা গেছে, বর্তমানে তিনি শিল্পপতি কবীর বহিয়ারের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

উল্লেখ্য, নূপুর শ্যাননের বিয়েতে তিনি সাদা গাউন, আর স্টেবিন বেন সাদা স্যুট পরেছিলেন। রোববার রাতে তারা ভারতীয় রীতি অনুযায়ীও বিয়ে সম্পন্ন করবেন।



ফেসবুক কর্নার