August 6, 2026, 12:11 pm
শিরোনাম :
ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে মানববন্ধন ফ্যামিলি কার্ড নিয়োগে বিশ্ববিদ্যালয় স্নাতকদের ভিড়, ফুটে উঠল শিক্ষিত বেকারত্বের চিত্র জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুণ, যাত্রীদের ক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মূল্য তালিকা নেই, গ্যাস মজুত ও বাড়তি দাম: ব্যবসায়ীর জরিমানা

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের দক্ষিণপাড়া বাজারে মের্সাস ফজলু এন্টারপ্রাইজকে অবৈধভাবে গ্যাস মজুত ও অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি দায়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ২.৪০ ঘটিকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় এবং অবৈধভাবে গ্যাস মজুত রাখায় মের্সাস ফজলু এন্টারপ্রাইজ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ক্যাশ মেমো ও মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট দোকানিদের সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। এ সময় তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে বাসাইল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

নির্ধারিত মূল্যে এলপি গ্যাস বিক্রির বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে এলপিজি গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ যদি অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রয় করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য যে, ইতিপূর্বেও একই অপরাধে বাসাইল বাসস্ট্যান্ডের তিনটি প্রতিষ্ঠান—মের্সাস আলম, লিটন মেশিনারিজ ও আসলাম এন্টারপ্রাইজকে জরিমানার আওতায় আনা হয়েছিল।



ফেসবুক কর্নার