June 6, 2026, 5:44 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

 

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় শেরপুরের শ্রীবরদীতে ব্যবসায়ীদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১১ জানুয়ারী) রাত ৯ টার দিকে শ্রীবরদী কাঁচা বাজার সংলগ্ন রাস্তায় ঐ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেনের সভাপতিত্বে ও শ্রীবরদী পশ্চিম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শ্রীবরদী বহুমুখী শিল্প ও বনিক সমিতির সহ-সভপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শ্রীবরদী কাঁচা বাজার বহুমখী সমবায় সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মিনাল, স্বর্ণ ব্যবসায়ী সাহেব আলী, বিশিষ্ট ব্যবসায়ী শম্ভু সাহা, ঔষুধ ব্যবসায়ী রাসেল মিয়া প্রমুখ। এসময় পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন বাজারের সহস্রাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভা শেষে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার