August 6, 2026, 11:17 am
শিরোনাম :
আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে মানববন্ধন ফ্যামিলি কার্ড নিয়োগে বিশ্ববিদ্যালয় স্নাতকদের ভিড়, ফুটে উঠল শিক্ষিত বেকারত্বের চিত্র জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুণ, যাত্রীদের ক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১০, বাড়িঘর ভাংচুর!

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ সোমবার দোহারো গ্রাম এ ঘটনা ঘটে ।

 

এলাকাবাসীসূত্রে জানাযায়, দোহারো গ্রামের বাবু জোয়ার্দ্দার ও নজির জোয়ার্দারের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মিলন জোয়ার্দ্দার, আমিরুল মন্ডল, আবুল কালাম, জুবায়ের, মজনু মোল্লা ও শিহাব জোয়ার্দারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে শৈলকুপা হাসপাতালে ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় ২টি বাড়ি, ১টি দোকান ও ১টি ইজিবাইকে হামলা চালানো হয়। এ সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশ ও সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান, দোহারো গ্রামে দুটি সামাজিক লোকজনের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমান পরিস্থিতি প্রশাসনের অনুকূলে রয়েছে। এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। দু’পক্ষের সামাজিক মাতব্বররা থানায় বসে নিজেদের মধ্যে আপোষ মিমাংসা করে নিয়েছে বলে তিনি জানান।



ফেসবুক কর্নার