August 6, 2026, 11:15 am
শিরোনাম :
আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে মানববন্ধন ফ্যামিলি কার্ড নিয়োগে বিশ্ববিদ্যালয় স্নাতকদের ভিড়, ফুটে উঠল শিক্ষিত বেকারত্বের চিত্র জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুণ, যাত্রীদের ক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

নাগরপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

নাগরপুরে অবৈধ ও অনিয়মপূর্ণ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে অবস্থিত ‘মাস্টার ডায়াগনস্টিক সেন্টার’-এ এ অভিযান পরিচালিত হয়। নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে ও স্বাস্থ্য বিভাগের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রমে প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স পাওয়া যায়নি। এছাড়াও পরিদর্শনে রোগ নির্ণয়ে ব্যবহৃত একাধিক মেয়াদোত্তীর্ণ কেমিকেল ও রিএজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের প্রমাণ মেলে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানান, এ ধরনের অনিয়ম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অভিযান শেষে ‘বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা আইন, ১৯৮২’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে অবিলম্বে সিল করে দেওয়া হয় এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে বৈধ লাইসেন্স না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, টাঙ্গাইলের সিভিল সার্জনের নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আইনগত শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানানো হয়।



ফেসবুক কর্নার