July 15, 2026, 9:17 am
শিরোনাম :
বাহরাইনে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু পঞ্চগড়ে দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৩ লাখ টাকা ১৮ জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয় সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০ চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর ‌‘গায়েবানা জানাজা’ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: শেখ হাসিনাকে আইনমন্ত্রী ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, রাতে নতুন কর্মসূচি ঘোষণা

বুর্জ খলিফাকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়তে ফিরছে দুবাই ক্রিক টাওয়ার

অভয়নগর প্রতিবেদক

রেদোয়ান কবির রিফাত :বিশ্বকে তাক লাগিয়ে নতুন আরেক বিস্ময় নিয়ে এগিয়ে যাচ্ছে দুবাই। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানীতে নির্মাণ হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন—দুবাই ক্রিক টাওয়ার।

দুবাই ক্রিক হারবার এলাকায় নির্মিত এই টাওয়ারটির উচ্চতা ছাড়িয়ে যাবে বর্তমান বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাকে। প্রকল্পটি প্রথমে ‘দুবাই ক্রিক হারবার টাওয়ার’ নামে পরিচিত ছিল।

২০১৬ সালের অক্টোবরে টাওয়ারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। নির্মাণ করছে ইমার প্রপার্টিজ, আর নকশা করেছেন বিশ্বখ্যাত স্থপতি সান্তিয়াগো ক্যালাত্রাভা।

প্রায় তিন হাজার ফুটের বেশি উচ্চতার এই টাওয়ারটি সম্পন্ন হলে এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু মানবসৃষ্ট কাঠামো। এতে থাকবে আধুনিক পর্যবেক্ষণ ডেক ও পর্যটন সুবিধা।

দুবাই কর্তৃপক্ষ বলছে, এই প্রকল্প শুধু স্থাপত্য নয়—পর্যটন ও অর্থনীতিতেও নতুন দিগন্ত খুলে দেবে



ফেসবুক কর্নার