June 5, 2026, 12:19 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সাবেক চিফ হিট অফিসার বুশরা আফরিনকে দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ দুদকের

অভয়নগর প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে তলব করা হয়। সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে প্রায় দেড় ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, কমিশনের উপপরিচালক মো. সাইদুজ্জামান এই জিজ্ঞাসাবাদ পরিচালনা করেন। সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের যে অনুসন্ধান চলছে, তার অংশ হিসেবেই বুশরা আফরিনকে ডাকা হয়েছিল। বাবার অবৈধ সম্পদ অর্জনের প্রক্রিয়ায় তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানতেই এই জিজ্ঞাসাবাদ করা হয়।

জুলাই আন্দোলনের পর ক্ষমতার পটপরিবর্তনের জেরে বর্তমানে কারাগারে রয়েছেন সাবেক মেয়র আতিকুল ইসলাম। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় দরপত্রে অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ অপচয় ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

দুদকের ভাষ্যমতে, আতিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। এর আগে গত ৭ জানুয়ারি আদালত আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

বুশরা আফরিন ২০২৩ সালের মে মাসে ডিএনসিসির ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পান। তিনি কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং ঘানার ইনস্টিটিউট অব লোকাল গভার্নমেন্টেও পড়াশোনা করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ অক্টোবর ঢাকার মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।



ফেসবুক কর্নার