May 15, 2026, 5:01 am
শিরোনাম :
Human Rights Defenders Society (HRDS) নওগাঁ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে মৌলভীবাজারে খাল খনন কার্যক্রম শুরু শিবচরে কুকুরের কামড়ে আহত ১০, গুরুতর চার শিশু একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ, উচ্চশিক্ষায় প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত ব্যক্তিগত পোর্টালে কাজ না করায় সাংবাদিককে হুমকির অভিযোগ খোকসায় পুনঃখনন প্রকল্পে আগুন, এক্সকাভেটর ক্ষতিগ্রস্ত বান্দরবানে নিখোঁজ হৃদয়ের মরদেহ উদ্ধার, পরিবারে শোকের মাতম সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি, বাড়ানো হয়েছে টহল কার্যক্রম কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি মামলায় ৫ আসামি কারাগারে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

১২ জানুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন উপদেষ্টা নূর জাহান

অভয়নগর প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মিস নূর জাহান বেগম বলেছেন, আগামী ১২ তারিখে দেশের মানুষ দুটি বিষয়ে ভোট দেবেন—সাধারণ ভোট ও গণভোট। মূলত গণভোটের মাধ্যমেই জাতির ভবিষ্যৎ পথ নির্ধারিত হবে। তাই এই গণভোটে কেন ‘হ্যাঁ’ ভোট দিতে হবে, সে বিষয়টি জনগণের কাছে স্পষ্ট করতেই আমরা মতবিনিময়ে নেমেছি।
তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও বৈষম্যের অবসান হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে সেই বৈষম্য আরও বেড়েছে। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আর সে লক্ষ্য অর্জনের জন্য গণভোট একটি ঐতিহাসিক সুযোগ।
উপদেষ্টা নূর জাহান আরও বলেন, নারীরা এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। মেয়েদের অংশগ্রহণ বাড়াতে হলে আমাদের সবাইকে ঐক্যমতে পৌঁছাতে হবে। যেসব মৌলিক বিষয়ে সংস্কার প্রয়োজন, সেসব বিষয় নিয়েই আমরা জনগণের সঙ্গে আলোচনা করছি। যাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়।
রোববার বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ‘আসন্ন গণভোট ২০২৬’ উপলক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল ওহাব, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন, জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।



ফেসবুক কর্নার