May 15, 2026, 5:01 am
শিরোনাম :
Human Rights Defenders Society (HRDS) নওগাঁ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে মৌলভীবাজারে খাল খনন কার্যক্রম শুরু শিবচরে কুকুরের কামড়ে আহত ১০, গুরুতর চার শিশু একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ, উচ্চশিক্ষায় প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত ব্যক্তিগত পোর্টালে কাজ না করায় সাংবাদিককে হুমকির অভিযোগ খোকসায় পুনঃখনন প্রকল্পে আগুন, এক্সকাভেটর ক্ষতিগ্রস্ত বান্দরবানে নিখোঁজ হৃদয়ের মরদেহ উদ্ধার, পরিবারে শোকের মাতম সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি, বাড়ানো হয়েছে টহল কার্যক্রম কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি মামলায় ৫ আসামি কারাগারে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

অভয়নগর প্রতিবেদক

দেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সেক্ষেত্রে আগামী বুধবার (২১ জানুয়ারি) শাবান মাস শুরু হবে। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

সভায় জানানো হয়– সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতরের সব কার্যালয় এবং মহাকাশ গবেষণা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।
ফলে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

প্রসঙ্গত, হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বরাত বা সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত।
মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তা নিয়েও আসে এই রাত। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়



ফেসবুক কর্নার