June 24, 2026, 4:45 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

শিক্ষক মফিদুলের অশালীন ভিডিও: তদন্তে পক্ষপাতের গন্ধ ‘সিমেন অ্যানালাইসিস’ ব্যাখ্যায় অসঙ্গতি, কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় বিষয়ক শিক্ষক মফিদুল ইসলামের বিরুদ্ধে ভাইরাল হওয়া অশালীন ভিডিও কাণ্ড নতুন মোড় নিয়েছে। অভিযুক্ত শিক্ষকের দেওয়া তথাকথিত ‘সিমেন অ্যানালাইসিস’ ব্যাখ্যা যেমন জনমনে তীব্র প্রশ্নের জন্ম দিয়েছে, তেমনি তদন্ত প্রক্রিয়া নিয়েও উঠেছে গুরুতর অনাস্থা ও পক্ষপাতিত্বের অভিযোগ।
ভাইরাল ভিডিওটি নিয়ে শিক্ষক মফিদুল ইসলামের দাবি, এটি নাকি সিমেন অ্যানালাইসিস পরীক্ষার উদ্দেশ্যে ধারণ করা হয়েছিল এবং অসাবধানতাবশত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট চিকিৎসা প্রক্রিয়া, ভিডিওর পরিবেশ ও সময় বিশ্লেষণে তার এই বক্তব্যকে ‘হাস্যকর, অবৈজ্ঞানিক ও মনগড়া’ বলে আখ্যা দিয়েছেন সচেতন মহল।
অভিযোগকারীরা বলছেন, অভিযুক্ত শিক্ষকের ইতোমধ্যে তিন বছরের বেশি বয়সী সন্তান রয়েছে। সন্তান থাকা সত্ত্বেও হঠাৎ করে সিমেন অ্যানালাইসিস পরীক্ষার প্রয়োজনীয়তার দাবি স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ। উপরন্তু, ভিডিওটি ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ধারণ করা হয় যেখানে স্পষ্টভাবে নোয়াপাড়া বাজারে অবস্থিত তার নিজস্ব ঔষধ ফার্মেসির পরিবেশ দৃশ্যমান। এটি কোনো হাসপাতাল কিংবা অনুমোদিত ল্যাব নয়, যা তার ব্যাখ্যাকে আরও অবিশ্বাস্য করে তোলে।
চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, সিমেন অ্যানালাইসিস পরীক্ষার ক্ষেত্রে নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশে নমুনা সংগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাগারে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আলোচ্য ভিডিওতে সেই প্রক্রিয়ার কোনো ছিটেফোঁটাও দেখা যায় না।
এ ঘটনায় সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে তদন্ত প্রক্রিয়া ঘিরে। জানা গেছে, লক্ষাধিক টাকার চুক্তিতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এমন গুঞ্জন এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, তালা উপজেলা নির্বাহী অফিসার তদন্তের দায়িত্ব দিয়েছেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসকে।
কিন্তু এখানেই প্রশ্ন উঠেছে রক্ষক কি তবে ভক্ষকের ভূমিকায়?
অভিযোগকারীদের দাবি, যিনি শিক্ষা প্রশাসনের অংশ, তার দ্বারা একজন শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত আদৌ সম্ভব কি না, তা নিয়ে জনমনে চরম সংশয় তৈরি হয়েছে। তদন্তের নামে দায়সারা প্রতিবেদন দিয়ে অভিযুক্তকে রক্ষা করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে।
শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ধ্বংসের দায় কার?
একজন ধর্মীয় বিষয়ক শিক্ষক হিসেবে এমন অনৈতিক কর্মকাণ্ড শুধু ব্যক্তি পর্যায়ের অপরাধ নয়, বরং এটি শিক্ষা ব্যবস্থা ও সামাজিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। অথচ বিষয়টি নিয়ে প্রশাসনের নীরবতা ও প্রশ্নবিদ্ধ তদন্ত পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা বলছেন, এই ঘটনায় যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে। তারা অবিলম্বে নিরপেক্ষ, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং অভিযোগের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এখন দেখার বিষয় এই গুরুতর অভিযোগের পরও প্রশাসন কি সত্যের পক্ষে দাঁড়াবে, নাকি অর্থ ও প্রভাবের কাছে নৈতিকতা আবারও হার মানবে?



ফেসবুক কর্নার