June 5, 2026, 12:46 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

৩০০ আসনে একযোগে হবে ভোটগ্রহণ: প্রেস সচিব

অভয়নগর প্রতিবেদক

৩০০ আসনে একযোগে হবে ভোটগ্রহণ: প্রেস সচিব

৩০০ আসনে একযোগে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ; পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারিই হচ্ছে নির্বাচন। এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, আজ মাঝরাত থেকে ছাপানো হবে ব্যালট পেপার।

আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিকে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব জানান, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৬ কোটি ৪৮ লাখ পুরুষ ভোটার এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ২০০ জন। এবারের ভোট কেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি ও বুথ থাকবে ২ লাখ ৪৭ হাজার ৪৯৯টি।

তিনি আরও জানান, নির্বাচনে ১ লাখের মতো সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৮ হাজারের মতো র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাঁচশ’র মতো থাকবে ড্রোন। প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১৫ জন থাকবেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবেন ১৮-১৯ জন।

শফিকুল আলম জানান, নির্বাচন কমিশনকে (ইসি) যতোটুকু সহায়তা লাগে, সেটা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি নির্দেশ দিয়েছেন, নির্বাচনের সময় যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে। যেখানে বিদ্যুতের সংকট হবে, সেখানে পাওয়ার সাপ্লাই দিতে হবে।

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ায় এবারের ভোট গণনা দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রেস সচিব।



ফেসবুক কর্নার