August 18, 2026, 3:51 pm
শিরোনাম :
গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা রাজবাড়ীতে একই দিনে মহাসড়কে পৃথক ৩ দুর্ঘটনা নিহত ১ , আহত ১০

রামপালে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

অভয়নগর প্রতিবেদক

 
বাগেরহাট রামপালে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ই (জানুয়ারি)সোমবার বিকালে রামপাল উপজেলা পরিষদ মাঠে  উপজেলা বিএনপি’র আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত-এ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা প্রয়াত এই দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন্স ডক্টর শেখ ফরিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন হাওলাদার ও মোঃ মাসুদুর রহমান পিয়াল, মোঃমোস্তফা কামাল পাটোয়ারী,কাজী জাহিদুল ইসলাম,মোঃ ফিরোজ কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুবনেতা মোঃ শাহাজালাল গাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার