August 18, 2026, 3:51 pm
শিরোনাম :
গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা রাজবাড়ীতে একই দিনে মহাসড়কে পৃথক ৩ দুর্ঘটনা নিহত ১ , আহত ১০

শ্যামনগরে রিপোর্টার্স ক্লাবের ফুটবল বিতরণ

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরার শ্যামনগরে তরুণ সমাজকে ক্রীড়ামুখী করা ও মাদক থেকে দূরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব। সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় শ্যামনগর পৌরসভার জমিদার বাড়ি জে. কে. এস. পি. ক্লাবের খেলোয়াড়দের মাঝে ক্লাবের পক্ষ থেকে ফুটবল বিতরণ করা হয়। জমিদার বাড়ির মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল বিতরণ করেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস. কে. সিরাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জি. এম. ইয়াসিন আরাফাত, জে. কে. এস. পি. সংগঠনের পরিচালক আজিজুর রহমান মোল্লা, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মো. আশরাফ হোসেন, ক্লাবের কোষাধ্যক্ষ রাজু আহমেদ, কার্যনির্বাহী সদস্য জিল্লুর রহমান ও হযরত আলী শান্ত। প্রধান অতিথির বক্তব্যে এস. কে. সিরাজ বলেন, তরুণ সমাজকে মাদক, মোবাইল গেমে আসক্তি ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
সমাপনী বক্তব্যে আলহাজ্ব মো. আশরাফ হোসেন বলেন, যুব সমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে ফিরিয়ে আনতে অভিভাবকদের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সচেতন হওয়া প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের ফলে ভবিষ্যতে শ্যামনগর থেকে জাতীয় পর্যায়ের ভালো খেলোয়াড় তৈরি হবে। ফুটবল পেয়ে জে. কে. এস. পি. ক্লাবের তরুণ খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।



ফেসবুক কর্নার