March 11, 2026, 1:51 pm
শিরোনাম :
পোশাক শিল্পের প্রতি মাসের নগদ সহায়তার অর্থ প্রতি মাসেই ছাড় : গভর্নর শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ এবার ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা অরোরা পাকিস্তানের ‘লজ্জার’ রেকর্ড স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, অতঃপর….  ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে বাংলাদেশের চিঠি ভারতীয় কসমেটিকসসহ আটক ৮, জব্দ দুই গাড়ি মধ্যপ্রাচ্যে হামলার নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করল ইরান রাঙ্গামাটিতে এনসিপিতে পদত্যাগের ঢল, দ্বিতীয়বার সরে দাঁড়ানোর ঘোষণা জেলা আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমার মাদারীপুরে হত্যাকাণ্ডের জেরে ৩০ বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ডিআইজি

পঞ্চগড় পৌর যুবদলের উদ্যোগে বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত 

মাইনুল ইসলাম

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। তারই অংশ হিসেবে পঞ্চগড়-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারনা শুরু করেছে পঞ্চগড় পৌর যুবদল।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পৌর যুবদলের উদ্যোগে  এক বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে করে মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে পৌর যুবদলের  ৯টি ইউনিটের নেতাকর্মীরা দলীয় পতাকা ও প্রতীক বহন করে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেন।
মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী ১২ ফেব্রুযারী অনুষ্ঠিতব্য নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মী ও সমর্থকদের সাংগঠনিক প্রস্তুতি জোরদারের আহ্বান জানান। সমাবেশে পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও সাধারণ সম্পাদক রাজু করিম ভোট গ্রহণের দিন পর্যন্ত মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালন এবং ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত সতর্ক দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার লক্ষ্যে নির্বাচনপূর্ব প্রচারণা পরিচালনায় সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। মাঠপর্যায়ে ভোটারদের মাঝে দলের বার্তা পৌঁছে দিতে ঘরে ঘরে লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও জনসভার  কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তফসিল ঘোষণার পরপরই যুবদলের উদ্যোগে এ ধরনের প্রচারণা শুরু হওয়া নির্বাচনী উত্তাপ বৃদ্ধি করেছে। এতে বিএনপির প্রার্থী নওশাদ জমিরের পক্ষে তৃণমূলের সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠছে এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রচেষ্টাও দৃশ্যমান হচ্ছে। এদিকে প্রচার মিছিলকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চগড়ের দুটি আসনসহ দেশের অন্যান্য আসনেও প্রধান রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে সমর্থক ও ভোটারদের মাঝে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে



ফেসবুক কর্নার