
নাশকতার মামলায় নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আশিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোরে কুড়িগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশিক ভট্টাচার্য নড়াইল পৌর এলাকার মিঠু ভট্টাচার্যের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আশিক ভট্টাচার্য নাশকতার মামলার আসামি। পুলিশের দাবি, তিনি ফেসবুকে নিয়মিত রাষ্ট্রবিরোধী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট করতেন।
নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার দৈনিক অভয়নগরকে জানান, অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি আশিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ আদালতে পাঠানো হবে।