March 11, 2026, 1:41 pm
শিরোনাম :
পাকিস্তানের ‘লজ্জার’ রেকর্ড স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, অতঃপর….  ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে বাংলাদেশের চিঠি ভারতীয় কসমেটিকসসহ আটক ৮, জব্দ দুই গাড়ি মধ্যপ্রাচ্যে হামলার নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করল ইরান রাঙ্গামাটিতে এনসিপিতে পদত্যাগের ঢল, দ্বিতীয়বার সরে দাঁড়ানোর ঘোষণা জেলা আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমার মাদারীপুরে হত্যাকাণ্ডের জেরে ৩০ বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ডিআইজি কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট রৌমারীতে সরকারি ওষুধ চুরি: স্টোরকিপার আটকের ঘটনায় স্বাস্থ্যখাতে প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা ঘাতক স্বামী আটক 

জামায়াত ক্ষমতায় এলে কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা: রবিউল বাশার

হাফিজুর রহমান সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল কৃষক ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ-মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠ প্রাঙ্গণে সাতক্ষীরা- ৩ (কালিগঞ্জ আসাশুনি) আসনে আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার ইব্রাহিম বাহারির সভাপতিত্বে এবং কালিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কৃষক ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। শোষণমুক্ত সমাজ গড়ে তুলতে কৃষক-শ্রমিকদের সম্মানজনক জীবন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।‌বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের হোসেন, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার। এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন চৌধুরী, শুরা ও কর্মপরিষদ সদস্য ড. মিজানুর রহমান, কালিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার সালাউদ্দিন আহমেদসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কৃষক-শ্রমিক, দলীয় কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সমাবেশে বক্তারা দেশের কৃষক ও শ্রমিক সমাজের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।



ফেসবুক কর্নার