April 28, 2026, 8:27 pm
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

কয়রায় জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সঙ্গে ১০ দলীয় জোটের প্রার্থী আবুল কালাম আজাদের মতবিনিময়

অভয়নগর প্রতিবেদক

খুলনা-৬ আসনের কয়রা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সঙ্গে ১০ দলীয় নির্বাচনী জোট সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কয়রা উপজেলা জামায়াত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা নাগরিক পার্টির সদস্য অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, জেলা নাগরিক পার্টির অঙ্গসংগঠন ‘ছাত্রশক্তি’র সিনিয়র আহ্বায়ক মহররম হোসেন মাহিম, ছাত্রশক্তির সালাহউদ্দিন ও উজ্জল, কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, শাহ আলম কিরন, সদস্য সচিব মির্জা গালিবসহ আব্দুল ওহাব, এনামুল, রাবেয়া, আকিবুর, শরিফুল, মেহেদী, আতাউর রহমান, শাহিনুর, ফেরদৌসসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
সভায় শুরুতে পরিচয় পর্ব শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খুলনা জেলা এনসিপির অঙ্গসংগঠন ছাত্রশক্তির সিনিয়র আহ্বায়ক মহররম হোসেন মাহিম, খুলনা জেলা নাগরিক পার্টির সদস্য অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক এবং কয়রা-পাইকগাছা আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি, লুটতরাজ, বালু দস্যুতা, অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক বলেন, ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদকে বিজয়ী করতে জাতীয় নাগরিক পার্টি একসঙ্গে কাজ করবে।
এ সময় সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করা, অবৈধ দখলদার, চাঁদাবাজি, গুম, খুন ও ক্রসফায়ারের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভা শেষে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রম জোরদারে সম্মিলিতভাবে মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার