October 11, 2026, 7:53 am
শিরোনাম :
বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের

লক্ষ্মীপুরে বিএনপির নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

আমজাদ হোসেন লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর জেলায় বিএনপির কর্মী জোবায়ের হোসেন সুজন স্বেচ্ছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা জোবায়ের হোসেন সুজন সম্প্রতি দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। রোববার স্থানীয় জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
এ সময় জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ নবাগত কর্মীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
জোবায়ের হোসেন সুজন বলেন, “দীর্ঘ চিন্তা-ভাবনার পর আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমি মনে করি, এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে। সেই লক্ষ্যেই আমি তাদের সঙ্গে যুক্ত হলাম।”
জেলা জামায়াতের এক নেতা জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণদের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে, যা তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।



ফেসবুক কর্নার