August 5, 2026, 2:13 pm
শিরোনাম :
চোরকে প্রতিহত করতে গিয়ে আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা: তিশা জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে:প্রতিমন্ত্রী আমার কমন সেন্স বলছে, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা রাষ্ট্রপতির সামনেই এনসিপি নেতা মাহিন সরকারকে মারধরের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন না করার অভিযোগ, তালাবদ্ধ বিদ্যালয় ঘিরে ক্ষোভ পাথরঘাটায় ছাত্রদলের সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ জবিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাতক্ষীরায় নারী ভোটারদের সচেতনায় জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর প্রস্তুতি হিসেবে নারী ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার উদ্যোগে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভাটি রবিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় আয়োজন করা হয়।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বৈঠকে বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নারীরা যেন নির্ভয়ে এবং সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা। তিনি নারী অধিকার, নির্বাচনে স্বাধীনভাবে মতামত প্রকাশের গুরুত্ব এবং গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করেন।
সভা জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার জেলা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্থার অন্যান্য সদস্য ও স্থানীয় নারী ভোটাররা উপস্থিত ছিলেন।
বৈঠকের সমাপনীতে অংশগ্রহণকারী নারীদের মাঝে নির্বাচনী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং ভোট প্রদানের সঠিক পদ্ধতি ও নিয়মাবলী জানানো হয়, যাতে নারী ভোটাররা স্বাধীন ও সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।



ফেসবুক কর্নার