August 5, 2026, 2:15 pm
শিরোনাম :
চোরকে প্রতিহত করতে গিয়ে আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা: তিশা জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে:প্রতিমন্ত্রী আমার কমন সেন্স বলছে, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা রাষ্ট্রপতির সামনেই এনসিপি নেতা মাহিন সরকারকে মারধরের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন না করার অভিযোগ, তালাবদ্ধ বিদ্যালয় ঘিরে ক্ষোভ পাথরঘাটায় ছাত্রদলের সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ জবিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

পানছড়িতে অগ্নিকাণ্ডে পাহাড়ি ব্যক্তির বসতবাড়ি পুড়ে ছাই

অভয়নগর প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলাধীন পানছড়ি সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক পাহাড়ি ব্যক্তির বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
রবিবার  (২৫ জানুয়ারি ২০২৬)  আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যৌথ খামার এলাকায় ওংজাই মারমা (৩৬) নামের এক পাহাড়ি ব্যক্তির বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুন ঘরের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারে লেগে বিস্ফোরণ ঘটে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুই কক্ষবিশিষ্ট মাটির তৈরি বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ নগদ ১৮ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পানছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক লাখ ২০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি



ফেসবুক কর্নার